বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট শিক্ষাবিদের  আল্লাহর দিদার লাভ 

খবর বিজ্ঞপ্তি :    |    ১০:২৭ পিএম, ২০২৪-১০-২১

একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট শিক্ষাবিদের  আল্লাহর দিদার লাভ 

প্রফেসর মাওলানা মো: শামসুল আলম রবিবার(২০ অক্টোবর ) রাত ১০টায় চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ চন্দনপুরা তাঁর ছোটো কন্যার বাসভবনে পরিবারের সান্নিধ্যে শেষ নি:শ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি –রাজিউন)। মৃত্যুকালে  তিনি স্ত্রী, দুই কন্যা, দুই পুত্র,আত্মীয়-স্বজন এবং অসংখ্য  বরেণ্য ছাত্র, ভক্ত অনুরাগী রেখে গেছেন।   তাঁর জেষ্ঠ্য পুত্র আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। তাঁর কনিষ্ঠপুত্র তাজওয়ার চট্টগ্রামের আলোচিত পত্রিকা দৈনিক আমাদের চট্টগ্রাম-এ কর্মরত রয়েছেন। উল্লেখ্য তিনি বিগত ৫ই ফ্রেব্রুয়ারী ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন।  সোমবার(২১ অক্টোবর) সকাল ৭টায় দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের  ১ম জানাজা এবং বেলা ১:৩০টায় নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে ২য় জানাজার নামাজ সম্পন্ন হয় ।পরে  তাঁকে নিজ বাড়ির মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে সমাধিত করা হয়। তাঁর জৈষ্ঠ ভ্রাতা হাফেজ মাওলানা আবুল কাশেম বলেন, আমি  আমার ভাইকে জীবদ্দশায় কোনো গুনাহ করতে দেখিনি। আল্লাহ যদি নবী(সা:)র সিলসিলা জারি রাখতেন তাহলে আমার ভাইকে নবী বানাতেন। মরহুমের জানাজায় চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ, দারুল উলুম কামিল মাদরাসার বর্তমান ও সাবেক শিক্ষক এবং সরকারি - বেসরকারি বিভিন্ন ব্যাক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।  দারুল উলুম কামিল (অনার্স, মাস্টার্স)  মাদরাসার প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে  মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।  এদিকে তাজওয়ারের পিতার মৃত্যুতে প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান চৌধুরী দৈনিক আমাদের  চট্টগ্রাম পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার  মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের  প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।  

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর